সাভারে বাসে ওঠার সময় দুই যাত্রীকে ট্রাকের চাপা

আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৪০ পিএম

সাভারে অবৈধভাবে সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে রডবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)। 

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, ওই দুই যাত্রী সড়ক বিভাজকের ওপর দিয়ে পাড় হয়ে সার্ভিস লেন থেকে সরাসরি লেনে গিয়ে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সঙ্কেত দেন। এসময় বাসের চালক যাত্রী তাদের ওঠানোর জন্য সরাসরি লেনে বাসটি থামান। তখন পেছনে থাকা রডবাহী একটি ট্রাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার সময় চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। 

পরে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি সড়ক থেকে সরিয়ে জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর