ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে চার মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা বজ্রপাতের ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১১ মে) বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের শামসুল হুদা ও সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক এবং আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম ও বনগজ গ্রামের জামির খাঁ।

স্থানীয়রা জানান, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মারা যান। এছাড়াও উপজেলার গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় শামসুল হুদা নামে এক কৃষক বজ্রপাতে মারা যায়।

এ দিকে  আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ এবং রুটি গ্রামে নিজ ধানি জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রপাতে নিহত হয়।

আখাউড়া ও নাসিরনগর থানার দুই অফিসার ইনচার্জ বজ্রপাতে চার জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর