টাঙ্গাইলে প্রবাসীর গাড়িতে ডাকাতি, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

টাঙ্গাইলে জর্ডান থেকে ফেরত এক নারী ও তার পরিবারকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় লুট হওয়া তিনটি মোবাইল ও ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে ঘটনার দিনই ডাকাতদের একটি মাইক্রোবাস (হাইয়েস) জব্দ করে পুলিশ।

সোমবার (২ জুন) রাতে  টাঙ্গাইল জেলা গোয়েন্দা ও মির্জাপুর থানার দুটি দল ঢাকার সাভার থেকে চার জন ও মিরপুর থেকে একজনকে গ্রেপ্তার করে।  

তারা হলেন- বরিশালের সোহাগ (২৭), বাগেরহাটের রোমান (২৫), আরিফ হোসেন (৩২), আব্দুল হাকিম ও পটুয়াখালী মিলন সিকদার রিপন (৪৫)। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরের এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তাররা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য উল্লেখ করে তিনি বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী বিউটি আক্তার ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি গাড়ি ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছালে একটি হাইয়েস গাড়ি তাদের পথরোধ করে ডাকাতি সংঘটিত করে। এসময় তাদের কাছে থাকা টাকা ও ৫টি মোবাইল নিয়ে নেয় তারা। পরে পাশে থাকা হাইওয়ে পুলিশের টহল টিম দেখে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাতি কাজে ব্যবহৃত হাইয়েস গড়িটি রেখে পালিয়ে যায়। ফাঁকা গুলি করার সময় হাইওয়ে পুলিশের রেকারের সহকারী তুহিন গুলিবিদ্ধ হয়। এরপর ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন মামলা দায়ের করে মির্জাপুর থানায়। 

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর