দেশে আর অগ্রহণযোগ্য নির্বাচন চাই না: ফয়জুল করীম

আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:১৫ পিএম

১৯৭৩ সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনও কেউ উপহার দিতে পারেনি। আমরা বাংলাদেশে আর অগ্রহণযোগ্য নির্বাচন চাই না। গ্রহণযোগ্য নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্বরে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের বৈষম্য দূর করতেই জুলাই আন্দোলন হয়েছিলো। আন্দোলনে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। কয়েক লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু কি দেখছি, ৫ আগস্টের পরে এক দল আবারো দখলদারি, চাঁদাবাজি, বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার খুন এবং নিজেরা নিজেরা খুনাখুনি করতে গিয়ে ১৩০ জনের ওপরে খুন হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর