ছয় সহপাঠীর মাত্র একজন পায়নি জিপিএ-৫, সেই হতাশায়...

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:৩২ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ-৫ না পাওয়ায় তানহা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবারের দাবি, শনিবার (১২ জুলাই) বিকেলে জেলার শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় নিজ বাসার ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থী তানহা মুনতাজ প্রভা (১৬) নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনতাজ উদ্দিনের ছোট মেয়ে। সে সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ৪.৯৪ পয়েন্ট পেয়ে পাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোনতাজ আলীর দ্বিতীয় মেয়ে তানহা বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪ দশমিক ৯৪ পেয়ে উত্তীর্ণ হয়। তানহা বিদ্যালয়ে ক্লাস পরীক্ষায় প্রতি বছর প্রথম স্থান অর্জন করে আসছিলো। ১০ জুলাই প্রকাশিত ফলাফলে এবার বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পায়। কিন্তু তানহা তার কাঙ্ক্ষিত ফল না পেয়ে মনকষ্টে ভুগছিলো।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন জানান, নিহত তানহাসহ ওরা ছয় জন সহপাঠী একসাথে মিশতো। তানহা বাদে প্রত্যেকেই এ-প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

তাহনার পরিবার জানায়, ফল প্রকাশের আগে তানহা ঢাকায় তার বোনের বাসায় ছিলো। ফল প্রকাশের পরদিন তার বাবা তানহাকে বাড়িতে নিয়ে আসে। জিপিএ-৫ না পাওয়ায় তানহা হতাশাগ্রস্ত ছিলো।

শিবালয় থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

একাত্তর/আরএ
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
ছোটোবেলা থেকেই তার স্বপ্ন—ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। কিন্তু অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই দেখা দিয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর