নারায়ণগঞ্জে গভীর রাতে বাড়িতে বিস্ফোরণ, দগ্ধ ৯

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

নারায়ণগঞ্জে গভীর রাতে একটি বাড়িতে হঠাৎ বিস্ফোরণে নারী, শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আট জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, দগ্ধ সবার জীবনই সঙ্কটে। তাদের মধ্যে তিন জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিস আগুনের কারণ হিসেবে বলছেন গ্যাস লাইনের লিকেজ অথবা বৈদ্যুতিক শট সার্কিট। তবে তারা নিশ্চিতভাবে কিছু জানায় নাই।

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার  হীরাঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) তাদের দুই সন্তান তৃষা আক্তার (১৭) ও আরাফাত (১৫)। এছাড়া  হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তাদের তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) ও মুনতাহা (৮) দগ্ধ হন। 

স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত তিনটার দিকে হাসানের টিনসেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করেন তারা।

তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটে। লিকেজের খবর আগেও বাড়ির মালিককে জানানো হয়েছিল। তবে সমাধান না পেয়ে সামনের মাসেই এই বাড়িটি ছেড়ে অন‍্য একটি বাড়িতে ওঠার কথা ছিলো তাদের।

হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. আহমেদুল কবির চৌধুরী জানান, হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, আসমার ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজে সরাসরি বৈদ্যুতিক লাইন দেওয়া ছিল। বৈদ্যুতিক লাইনের শর্ট-সার্কিট থেকে প্রথমে আগুন ধরে যায়, সেই আগুন থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে পরিবারের সদস্যরা দগ্ধ হন। আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আমরা আশপাশে কিংবা ঘরের ভেতরে অন্য কোনও ধরনের গ্যাসের আলামত পাইনি। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর