‘ওক্সিপিটাল এনকেফালোসিল’ নামক বিরল রোগে আক্রান্ত শিশু রানার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে ‘ওক্সিপিটাল এনকেফালোসিল’ রোগে আক্রান্ত শিশু রানাকে (৭) শনিবার (৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে দেখতে যান -বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
এসময় উপস্থিত ছিলেন -ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল ড্যাব-এর কোষাধ্যক্ষ ডা. এজেডএম সাইফউদ্দিন বাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. কাজী শাহ বুলবুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিচার্জ এন্ড হসপিটাল ড্যাব এর কার্যকারী সদস্য ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মতিন, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সম্পাদক ডা. রাসেল হোসেন, ছাত্রদল নেতা ডা. ইফতেখার হাসান তালুকদার ও ডা. সজিব সরকার।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ভূমি সংস্কার ও ন্যায্যমূল্য নিশ্চিতে এনসিপির ‘কৃষক উইং’