আগের তুলনায় খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

দেশে আগের চেয়ে খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। তিনি বলেন, এতোদিন যতোটুকু নিরাপদ ছিলেন, ততোটুকু নিরাপদ আছেন। আমার স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশে আগে যা খুন হতো তার থেকে অনেক কমে গেছে। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সম্প্রতি দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো নির্বাচনের প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন কী প্রভাব ফেলবে, কী প্রভাব ফেলবে না ওটা বলা খুব মুসিবত। এটা কে মারা গেলো তার ওপর নির্ভর করে। 

জনগণের সেবার জন্য শতভাগ সফল হয় ফায়ার সার্ভিস মন্তব্য করে তিনি বলেন, একটি কলেই তারা সাড়া দেয়। সেই বাহিনীকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে না পারি তাহলে এর ব্যর্থতা আমাদের সবার। তবে সরকারের সদিচ্ছা আছে। শেষ সময়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর