আমরা ‘হ্যাঁ’ ভোটে বাধ্য করছি না, ‘না’ ভোটেও না করছিনা: উপদেষ্টা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দিতে আমরা কাউকে বাধ্য করছি না। অতএব এ ব্যাপারে কারো সংক্ষুব্ধ হওয়ার কিছু নাই। আবার আমরা কাউকে বলছিনা যে, কেউ ‘না’ ভোট দিতে পারবেন না। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনার লক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রচার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা ফাওজুল বলেন, বিগত দিনে এক ব্যক্তির শাসন এবং একদলীয় শাসন আমরা পর্যুদস্ত ছিলাম। এজন্য এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। এক ব্যক্তির এবং এক দলীয় শাসন থেকে মুক্তির জন্য এই আন্দোলন।

এলপি গ্যাসের দাম বাড়ছে কেন? 

সাংবাদিকরা সারাদেশে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলপিজি ব্যবসাটা সরকারের হাতে নেই। ৯৮ শতাংশ এলপিজি ব্যবসা প্রাইভেট সেক্টরের কাছে। এই সমস্যাটা সমাধানে আমরা কাজ করছি। ইতিমধ্যেই এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি। 

তিনি বলেন, এখানে সমস্যাটা হচ্ছে, এলপিজি যারা আমদানি করে তারা আমাদের জানিয়েছে যে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজে তারা এলপিজি আনতে পারছেন না। এজন্যই এই সাময়িক সঙ্কট হয়েছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন  সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর