টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোভ্যানের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

টাঙ্গাইলে প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আমির আলী ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর