আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে মূল্যতালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সড়কের ওপর গড়ে ওঠা বেশ কিছু অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত সূত্র জানায়, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রোববার দুপুরে আড়াইহাজার বাজারে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য বিক্রির তালিকায় কারচুপি ও অধিক মূল্য রাখার দায়ে মেসার্স স্বপন স্টোরের মালিক সুব্রত চন্দ্র দাসকে ২০ হাজার টাকা এবং মেসার্স জাকির স্টোরের মালিক আলী হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে বসানো বেশ কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ সুগম করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সকল ব্যবসায়ীকে তাদের দোকানের সামনে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর