মোবাইল কিনে চাওয়ায় ছোট ভাইকে হত্যার পর মরদেহ গুম বড়ো ভাইয়ের

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম

গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কিশোর আব্দুর রাহিমকে (১৩) হত্যার পর মরদেহ গুম করার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। নিজের বাবার কাছে মোবাইল ফোন কেনার আবদার করায় ক্ষুব্ধ হয়ে বড়ো ভাই আলামিন হোসেন তার বন্ধুকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।

বুধবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

নিহত আব্দুর রাহিম জয়দেবপুর থানার ডগরি নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় নয়াপাড়া এবাদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। গত এক ফেব্রুয়ারি সন্ধ্যায় সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তিন ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিলো।

পরে ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি পদ্মপাড়া এলাকার বাঁশরী রিসোর্টের পাশে সরকারি শালবনের ভেতর মাটিচাপা দেওয়া অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পোশাক দেখে রাহিমের বাবা তার ছেলেকে শনাক্ত করেন। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা করা হয়।

পুলিশের তদন্ত ও আসামিদের স্বীকারোক্তিতে জানা গেছে, ছোট ভাই রাহিম তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বারবার জেদ করছিলো।এ ঘটনায় বড় ভাই আলামিন হোসেন (২৩) ক্ষুব্ধ হয়ে তার বন্ধু আশিক আহমেদকে (২০) সঙ্গে নিয়ে রাহিমকে হত্যার পরিকল্পনা করেন।

এক ফেব্রুয়ারি বিকেলে তারা রাহিমকে গভীর শালবনের ভেতরে নিয়ে যান। সেখানে মাফলার দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেওয়া হয়। রাহিম বিষয়টি বাবাকে বলে দেওয়ার কথা জানালে আলামিন তাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর পাশের একটি গর্তে মরদেহ মাটিচাপা দেওয়া হয় এবং আলামত নষ্ট করতে রাহিমের ব্যবহৃত জ্যাকেটটি আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ৩ মার্চ ভোরে জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে আলামিন হোসেন ও তার বন্ধু আশিক আহমেদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুই আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর