ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত একটা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাস চালকের নাম কালাচাঁদ (৫০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি বাসের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিলো। তখন চালক কালাচাঁদ বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ সন্ধান ও এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় রাতের আঁধারে সরকারি সার পাচারের সময় বিসিআইসির এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাকসহ ২৫০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ...
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়পাড়া ও আড়কান্দি সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই মর্মান্তিক...
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা....
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বহুল আলোচিত শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর