কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পাঁচটার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় আগুন নির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের কারণ কিংবা এতে কতো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। ভোরে আগুন লাগার খবরে হোটেলগুলোতে থাকা পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাৎক্ষণিকভাবে বাসা ও কক্ষ থেকে বেরিয়ে এসে নিরাপদে সড়কের ওপর অবস্থান নেন।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।  
বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা...
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। 
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সরকারি সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা....
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক বহুল আলোচিত শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর