চুয়াডাঙ্গায় বাবার হাতে মেয়ে খুন

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০১:১৩ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মর্জিনা খাতুন (৩৪) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার বাবা আজিলুল হক। এ ঘটনার প্রতিবাদ করায় মর্জিনা খাতুনের মেয়ে রোকসানা খাতুনকে (১৩) কুপিয়ে আহত করেন আজিলুল।

রোববার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মর্জিনা খাতুন দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আজিজুল হকের মেয়ে। আহত রোকসানা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী পরিত্যক্তা মর্জিনা খাতুন বাবার বাড়িতেই বসবাস করতেন। তার দুই ছেলে মেয়ে রয়েছে। এনজিও থেকে যৌথভাবে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেন আজিজুল হক ও তার মেয়ে মর্জিনা খাতুন। শনিবার রাতে ঋণের কিস্তির টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।  

পরে রাত ২টার দিকে ঘুম থেকে ডেকে মর্জিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন বাবা আজিজুল হক। মাকে বাঁচাতে এগিয়ে আসলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন শিশু রোকসানা খাতুন। পরে স্থানীয়রা মর্জিনা ও তার মেয়েকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।  

জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মৃত অবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া রুকসানার দুই হাতে জখম হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, আসামীকে আটকের জন্যে পুলিশি অভিযান চলছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

একাত্তর/পিএজে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর