ফকিরহাটে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:৪৪ এএম

বাগেরহাটের ফকিরহাটে মেহগনি গাছের ডালের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ভবনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর আবু হানিফ শেখ (১১) উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে ও ভবনা দাখিল মাদ্রসার তৃতীয় শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, ওই কিশোর শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময় ওই ছাত্র বাড়ির পাশে মেহগনি গাছের সাথে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে ওই কিশোর আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না বলে স্বজনরা জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর