ফকিরহাটে মাদক ও মদসহ নারী কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাজা, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারী মাদক কারবারিকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ফারজানা আক্তার ইভা (৩২) চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে গোপনে খবরের ভিত্তিতে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লা আল-মামুনসহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া এলাকায় অভিযান চালান। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা ইভাকে তল্লাশি করে তার কাছে থাকা দুই কেজি গাজা, ২০০ ইয়াবা ট্যাবলেট ও চারটি বিদেশি মদ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে গেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃত নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই দম্পতির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর