বাগেরহাটে মিধিলির তাণ্ডব, এখনও বিদ্যুতহীন বহু মানুষ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

বাগেরহাটে পল্লী বিদ্যুতের অনেক ক্ষতি করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পল্লী বিদ্যুৎ জানিয়েছে, ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় বিদ্যুতের ৬৬টি খুঁটি, ছয়টি ট্র্যান্সফরমার, ২৫টি ক্রসআরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪১টি স্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এতে প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। 

শুক্রবার ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় বিদ্যুৎ বিভাগের এসব ক্ষয়ক্ষতি হয়। এতে পল্লী বিদ্যুতের সাড়ে সাত লাখ গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। তবে সন্ধ্যা সাতটায় রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাটে পল্লী বিদ্যুতের এক লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় রয়েছে। 

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, ঝড় থেমে যাওয়ার সঙ্গ সঙ্গে লাইনম্যান এবং কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত দুই লাখ ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু করা গেছে। এখনও বিদ্যুৎহীন রয়েছেন প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক। 

রাত ১০টার মধ্যে ৯০ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ পাবেন বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। 

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর