৮২০ টন কয়লা নিয়ে ভৈরব নদে ডুবলো জাহাজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ এএম

যশোরে ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা ছিল।

শুক্রবার বিকেলে জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গোটি কয়লা আমদানিকারক মেসার্স শেখ ব্রাদার্সের, নাম এমভিআর রাজ্জাক।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে কয়লা ছোট কার্গো জাহাজ এমভিআর রাজ্জাকে লোড করা হয়। গত ৯ ডিসেম্বর সকালে কার্গো জাহাজটি হাড়বাড়িয়ায় থেকে রওনা দিয়ে ১১ ডিসেম্বর বিকেলে অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙ্গর করে। 

কার্গোটির মাস্টার মো. মুরাদ হোসেন জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদে ভাটা ছিল। এসময় কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে। কার্গো জাহাজটি আস্তে আস্তে নদের পানিতে ডুবে যেতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে কার্গো জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়। 

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর