যশোর-৪: প্রচারে ব্যস্ত নৌকা ও লাঙ্গল, মাঠে নেই স্বতন্ত্র

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১০ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে ভোটের প্রচার জমিয়ে তুলেছেন নৌকা ও লাঙ্গলের প্রার্থীরা। তবে এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রণজিৎ কুমার রায় নেই নির্বাচনী মাঠে। তিনি কোনো প্রচার চালাচ্ছেন না।

প্রতিদিনই সকাল থেকে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিশেষ করে প্রচারে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল হক। তাদের ঘিরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে। 

মঙ্গবার দুপুরে অভয়নগর উপজেলার শংকরপাশা, বাঘারপাড়া উপজেলার আদিলপুর, মিনাবাজার, চাড়াভিটা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনামুল হক বাবুল। 

এসময় তিনি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, নানা বাধা‌ ও অপপ্রচারের মধ্য দিয়ে নিজের ভোটের প্রচার চালাচ্ছেন। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রার্থীতা বাতিলে একটি চক্র সক্রিয় থাকলেও তিনি শঙ্কিত নন।

এদিকে একই দিন বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা, বাসুয়াড়ি ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক।

এসময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মাঠে নেই। তারা মামলা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। অথচ তারা বলছে তারা ম্যাজিকে জিতবে। প্রশাসন এখনও স্বচ্ছ আছে। তবে শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে সংশয় আছে। 

তিনি আরো বলেন, ৭৫ শতাংশ ভোটার আমার সাথে আছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

তবে এ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান  সংসদ সদস্য রণজিৎ কুমার রায় নেই নির্বাচনী মাঠে। তিনি কোনো প্রচার চালাচ্ছেন না।

ভোটাররা মনে করছেন, ঋণখেলাপির অভিযোগ এনে নৌকার প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন করায় তিনি রায়ের অপেক্ষায় আছেন। নৌকার প্রার্থীতা বাতিল হলে মাঠে নামবেন। 

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর