সহিংসতার আশঙ্কায় দুই জায়গায় ১৪৪ ধারা জারি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের দুই জায়গায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শহরের পাশাপাশি দুটি জায়গায় বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জনসভার আয়োজন করেছে।

এদের মধ্যে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী এবং একই সময়ে পানি উন্নয়ন বোর্ড মাঠে জনসভা আয়োজন করেছে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী।

এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাই ওই দুটি স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করা হয়েছে।

এই আদেশ বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ জারির পর ওইসব জায়গা থেকে জনসভা মঞ্চের সব সরঞ্জাম খুলে সরিয়ে নিয়েছে আয়োজকরা। 

আরবি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর