ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে উপজেলার পিংলজংগের কামাল ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল সরদার মনির (৪০)। তিনি খুলনার সোনাডাঙ্গা উপজেলার পান্না সরদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ওই ফিলিং স্টেশনে তেল নিতে হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামে। এসময় বাসের সুপারভাইজার রাস্তা পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন দৌড়ে এলে মাইক্রো রেখে চালক পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে ফকিরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির মাহমুদ অনিক জানান, দুর্ঘটনার শিকার মনিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে আমরা এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসি।

মোল্লাহাট হাইওয়ে থানার এসআই হাসানুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে রাখা আছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর