বাগেরহাটে এক জুয়েলার্স ব্যবসায়ীর পথরোধ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জেলার মোড়েলগঞ্জ উপজেলার পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকার জানান, রাতে বাড়ি ফেরার পথে বাসা থেকে প্রায় ২০০ গজ দূরে তিন জন তার গতিরোধ করে। এসময় মারধর করে কাছে থাকা দোকানের ১০০ ভরি বিভিন্ন স্বর্ণালঙ্কার, আড়াই লাখ টাকা এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজাহন আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি তল্লাশি চৌকি বসানো হয়েছে।
বাগেরহাটে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার