সাতক্ষীরা বড়বাজারের স্টার অয়েল এন্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার ভোররাত ২ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দের পর মিলের ভিতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, বড়বাজারের একটি তেলের মিলে আগুন লাগে। ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে বড়বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
পল্টুন থেকে পড়ে যাওয়া পিকআপ ভাসছে পদ্মায়