ফকিরহাটে ইটভাটার শ্রমিকদের ঘর পুড়ে ছাই

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা লাবিব ব্রিকস নামে একটি ইট ভাটার শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও রান্নাঘর পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে ইট ভাটায় শ্রমিকদের থাকার একটি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে শ্রমিকদের ১৩টি থাকার ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় পাশের রাজ্জাক শেখের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের মিটারসহ আশপাশের গাছপালার ক্ষতি হয়েছে। ঘরগুলো টিনের বেড়া ও গোলের ছাউনি থাকায় দ্রুত পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান। 

লাবিব ব্রিকস- এর ম্যানেজার মো. আ. ছালাম জানান, ঘটনার সময় এসব ঘরে কেউ ছিলেন না। ঈদের ছুটিতে শ্রমিকরা সকলে বাড়ি চলে গেছে। এ ঘটনায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শত্রুতামূলকভাবে কেউ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান। 

ফকিরহাট ফায়ার সাভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

কেএসএইচ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর