মাদক সেবনে বাধা, গ্রাম পুলিশকে শেকলে বেঁধে হাতুড়িপেটা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১১:৩৪ এএম

বাগেরহাটে মাদক সেবনে বাধা দেওয়ায় এক গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে লোহার শেকলে বেঁধে লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে ফেলা হয়েছে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার দুপুরে জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী দশঘর দাখিল মাদ্রাসার সামানে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার পুলিশের নাম রুবেল ফরাজি। তিনি ওই এলাকার সাত নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, এলাকায় চিহ্নিত কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার চালিয়ে আসছিল। বাধা দিলে মাদক কারবারি সোহেল মীর, আসলাম, ইমরান ও মিরাজুলের নেতৃত্বে ২০/২৫ জন  মাদকসেবী তার ওপর হামলা করে। পেটানোর এক পর্যায়ে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব বলেন, নির্যাতনকারীরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাছাড়া এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধের সঙ্গে এরা জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীকে মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর