প্রধানমন্ত্রীর সঙ্গে শৈলকুপা আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৫:৫২ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতারা। রোববার দুপুরের পর গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।

বৈঠক শেষে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। শৈলকুপার রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, আমাদের আসনে সংসদীয় উপনির্বাচনে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সামনে উপজেলা নির্বাচন। প্রধানমন্ত্রী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

আর আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানান আব্দুল হাকিম।

আরবি
দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি হুঁশিয়ারি...
দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও...
ঝিনাইদহে এক যুবলীগ নেতাকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর