ঝিনাইদহে যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধীদের মারধর, গাড়ি ভাঙচুর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

ঝিনাইদহে এক যুবলীগ নেতাকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ এলজিইডি অফিসে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ব্যক্তির নাম শামিম হোসেন মোল্লা। তিনি জেলার শৈলকুপা উপজেলার যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, দুপুরের দিকে যুবলীগ নেতা শামিম তার প্রাইভেটকার যোগে ঝিনাইদহ এলজিইডি অফিসে যান। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা তার প্রাইভেটকার ভাঙচুরসহ তাকে মারধর করে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

তাকে মারধর কেন এমন প্রশ্নে পুলিশ জানায়, বৈষম্যবিরোধীদের অভিযোগ- শামিম হোসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং এখনও সক্রিয়। 

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পরবর্তী তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর