সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় যে প্রত্যয় সরকার নিয়েছে, তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে নিজ বাড়ির ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান সকালে তার নিজ বাসভবন থেকে স্বজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, এ দেশকে ভালো রাখতে হলে আমাদের সবাইকে সব প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মন্ত্রী এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদ কুশল বিনিময় করেন।

একাত্তর/এসি
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর