ঝিনাইদহে একাধিক অভিযোগ র‌্যাবের হাতে যুবক আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পিএম

ঝিনাইদহে দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ১২ পরিবারকে চাকরির প্রলোভনে নিঃস্ব ও বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার নাম রেজাউল করিম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা। রেজাউল স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেও জানা গেছে। 

ঝিনাইদহ র‌্যাবের মেজর নাঈম আহমেদ জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় পাঠানো হয়েছে। 

র‌্যাব জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জালিয়াতি করে চাকরি দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে। 

জুলাই মাসে এনিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

একাত্তর/এসি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর