যশোরে বড় ভাইয়ের পর ছোট ভাইকেও কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০১:২৮ পিএম

যশোরে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত একদল দুর্বৃত্ত। হত্যার কারণ সম্পর্কে পরিবার এখনও মুখ না খুললেও পুলিশের দাবি, পরিবারটি আওয়ামী ঘরনার। আর এই হত্যার কারণও রাজনৈতিক। তবে পরিবার জানিয়েছে, এর আগেও এক সদস্য একই গোষ্ঠীর হাতে হত্যার শিকার হয়েছিল। 

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার জগন্নাথপুরে এই হামলার ঘটনা ঘটে। পরে বুধবার ভোর সাড়ে চারটার দিকে যশোর হাসপাতালে তিনি মারা যান।

নিহতের নাম আনিছুর রহমান। স্থানীয়ভাবে তিনি পল্লী চিকিৎসকের কাজ করলেও ছিল মাছের ঘের ব্যবসা।

নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে ছিলেন আনিছুর। এসময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। ভোরে সেখানেই মারা যান তিনি। 

তারা জানান, ২০০২ সালে নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হোসেনকে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিলো। 

যশোরের চৌগাছা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান মুন্নু জানান, নিহত আনিসুর রহমান ও তার পরিবার আওয়ামী ঘরনার। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর