যুবদল কর্মীকে প্রকাশ্যে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতার দিকে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

যশোরে কারাগার থেকে বের হওয়ার একদিন পর প্রকাশ্যে এক যুবদল কর্মীকে বোমা মেরে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্থানীয় এক ছাত্রদল নেতা ও বিএনপির কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।

শনিবার দুপুরে জেলার ঝিকরগাছা উপজেলার পৌর শহরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম পিয়াল হাসান (২৭)। তিনি উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে এবং যুবদল কর্মী ছিলেন।

পিয়ালের বাবা জানান, সে দুপুরে ভাত খেতে বাড়ি ফিরছিল। হল রোড পৌঁছালে তার ওপর হামলা হয়। এসময় সে বাঁচতে দৌড়ে গালর্স স্কুলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু পিছু নিয়ে সেখানে কুপিয়ে ও বোমা মেরে হত্যা নিশ্চিত করা হয়। 

তার দাবি, ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজা ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কিছু দুর্বৃত্ত এই হত্যা ঘটিয়েছে।

চাচা সিরাজুল ইসলাম বলেন, পিয়াল শামীম-শাহীনের বাবা কামারুল ইসলামকে ছুরিকাঘাতের মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার কারাগার সে থেকে জামিনে বের হয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মীমাংসা বৈঠকের কথা ছিল। এর আগেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, আগের শত্রুতা থেকে এই হত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর