আমদানি-রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি -রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত আমরা একাই হবো না, ভারতও হবে।

শনিবার সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা আরো বলেন, পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম ব্যবসায়ীক কেন্দ্র ভারতের জন্য। ভারত কি আমাদের বিনা পয়সায় দেয়। টাকার বিনিময়ে দেয়। বন্ধ করে দেয় দিক। গরু তো বন্ধ করে ছিলো। তো আমরা কী গরু খাই না? বন্ধ যদি ওনারা করতে চায়, সেটা তাদের ব্যাপার। তারা বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে লাখ লাখ লোক জড়িত। রাজনৈতিক অবরোধ মাঝে মধ্যে দুই পাশেই হয়ে থাকে। এ কারণে এক-দুই দিন সমস্যা হতে পারে। ভারতীয় ব্যবসায়ীরা এটা মেনে নেবে না। তারা এতো বড় বাজার নষ্ট করতে চাইবে না। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই।

ভারতীয় মিডিয়ায় অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, তারা যে অপপ্রচার চালাচ্ছে, তাতে আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। ভারতের মিডিয়া যা করছে সেটি তাদের টিআরপি বাড়ানো জন্য করছে। অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে বেশি দাঁড়াচ্ছে। তাতে আমাদের কোনো ক্ষতি নেই।

জাতীয় ঐক্যের ব্যাপারে সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোই সরকার গঠন করবে। তবে স্বাধীনতার ৫২ বছরে সব রাজনৈতিক দল কোনো সময়ে এক টেবিলে বসেনি। এই সংকটকালীন সময়ে সব দল একসাথে বসেছে। এমনকি ধর্মীয় নেতারা বসেছে। আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও সংকটকালীন সময়ে এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান প্রমুখ।

একাত্তর/আরএ
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারাদেশের মানুষ গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর