স্কুল পরিচালনায় রাজনৈতিক নেতৃবৃন্দ ভালোটি মন্দতে পরিণত করেছেন: উপদেষ্টা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুল পরিচালনায় কমিউনিটি রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত হয়েছে। ফলে এখন আমাদের ভালো কাজ করতে হবে। যাতে উদাহরণ হয়।

শনিবার দুপুরে সার্কিট হাউসে যশোর জেলার মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। 

এসময় উপদেষ্টা বলেন, স্কুলে শিক্ষার্থীকে এমনভাবে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে যাতে সে সব ক্ষেত্র থেকে জ্ঞান আহরণে আগ্রহী হয়ে উঠে। একই সঙ্গে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

সভায় প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হাকিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

তারা প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে মতামত দেন। পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে সাতটি শ্রেণি ও সাত জন শিক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর ও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তাবান্ধব ভবনের দাবি জানান।

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর