পয়সা উসুল, বনে এক সঙ্গে তিন বাঘের দেখা পেলো পর্যটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম

সুন্দরবন ভ্রমণের কথা উঠলে প্রথমেই পর্যটকের মনে উঁকি দেয় রয়েল বেঙ্গল টাইগার। তবে সে আশায় যে কতে হৃদয় ভেঙেছে সেই হিসেব টানা একেবারেই মুশিকল। তবে রোববার (১৯ জানুয়ারি) ঘটলো উল্টোটা। বনের কটকা এলাকায় এক সঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছেন পর্যটক। এতে তারা এতোই আনন্দিত যে, অনেকেই চিৎকার করে বলেছেন, ‘পয়সা উসুল’।

এদিন এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘ দেখতে পান পর্যটক। 

প্রথমে বাঘের দৃশ্য ধারণ করেন পর্যটক গাইড মো. আলামিন। এক সঙ্গে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহূর্ত প্রত্যক্ষ করেন তারা। 

এছাড়া গত ১৫ জানুয়ারি কটকা-কচিখালী বাউন্ডারির বাদামতলা এলাকায় এক সঙ্গে চারটি বাঘ ঘুরতে দেখেন  কটকা ফরেস্ট টহল দলের সদস্যরা। এর মধ্যে দুটি বাঘ ছিল বড়, আর দুটি ছোট। এর আগে গত বছর ফেব্রুয়ারি মাসে চেন্দ্রশ্বর ফরেস্ট অফিসে এক সঙ্গে তিনটি বাঘের দেখা মিলেছিল।

গাইড আলামিন জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। পরে অসহায় বাঘটি অনেকক্ষণ পানিতে ভেসেছিল। পরে পালিয়ে যায়। 

শরণখোলা রেঞ্জের টাইগার টিমের সদস্য মো. আবুল আসলাম তুহিন জানান, ২০২৩-২৪ সালের বাঘ শুমারিতে বাঘের সংখ্যা দাড়ায় ১২৫টি। ২০১৮ সালের জরিপে যা ছিলো ১১৪।

তিনি জানান, সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরণখোলায় বাঘের অবস্থান বেশি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান মুঠোফোনে  একাত্তরকে জানান, চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং সুস্থ আবাস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর