সাগর উত্তাল, দুবলায় মাছ ধরা বন্ধ ছয় দিন

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

দুবলারচরে চরে আগামী আট এপ্রিল শেষ হচ্ছে শুঁটকি মৌসুম। কিন্তু এই মৌসুম শেষ হওয়ার আগ দিয়ে উত্তাল হয়েছে সাগর। অসময়ে সাগরের এমন আচরণে দুবলারচরে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ রয়েছে। এতে ক্ষতি মুখে পড়েছে জেলে, মহাজন ও আড়তদাররা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বলেন, মৌসুমের শেষে এসে দুবলারচরের জেলেরা বৈরি আবহাওয়ার কবলে পড়েছেন। আকস্মিকভাবে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে প্রবল পশ্চিমা বায়ু বয়ে যাচ্ছে। সাগর উত্তাল হওয়ায় দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর, নারিকেলবাড়ীয়ায় থাকা কয়েক হাজার জেলে ছয় দিন যাবত মাছ ধরা বন্ধ রেখে অলস সময় পার করছেন। এতে ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। 

তিনি বলেন, এবারের শুঁটকি মৌসুমের শুরু থেকে ক্রমাগত জেলেরা সাগরে দুর্যোগের কবলে পড়েছেন। ফলে সংশ্লিষ্টরা দুশ্চিন্তায় আছেন। 

মৌসুমের এই সময়ে সাগরে এ ধরণে আবহাওয়া জেলেরা আগে কখনও দেখেনি বলেও জানান ফিসারমেন গ্রুপের সভাপতি। 

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী বলেন, সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার, নৌকায় আশ্রয় নিয়ে অলস সময় পার করছেন। 

দুবলার মাঝেরকেল্লার জেলে আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন বলেন, বর্তমানে  দুবলারচরে ১০ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। প্রায় সব জেলে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে।

শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নৌকা ট্রলার নিয়ে খালের মধ্যে বসে আছেন।

জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, জেলেরা মাছ ধরতে না পারায় বনবিভাগ রাজস্ব হারানোর শঙ্কায় রয়েছেন। আগামী আট এপ্রিল দুবলারচরের শুঁটকি মৌসুম শেষ হবে।

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর