কওমি মাদ্রাসার তিন শিশুকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

রাজবাড়ীতে একটি কওমি মাদ্রাসার তিনটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় পরিবারের অভিযোগ ও অভিযুক্ত দোষ করলে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ মার্চ) জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

তার নাম আব্দুল্লাহ আল মামুন (৩৩)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার সনাতনকাঠি গ্রামের বাসিন্দা।

থানায় লিখিত অভিযোগের বরাতে কালুখালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ওই মাদ্রাসার তিনটি শিশু মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে থাকে। শিক্ষক মামুন ওই শিশুদের গত তিন মাসের বেশি সময় ধরে বিভিন্ন বাহানায় রুমে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। ভয়ে শিশুরা পরিবারে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে শিক্ষককে আটক করে। পরে দোষ স্বীকার করলে স্থানীয় তাকে পুলিশে সোপর্দ করে। 

তিনি জানান, এ ব্যাপারে এক শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর