ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা, কারাগারে বাদি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগের সত্যতা না পাওয়ায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার  (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এই আদেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায় জানান, কারাগারে যাওয়া নারীর নাম সুমাইয়া আক্তার রিমি। তিনি নলছিটি উপজেলা বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন রিমি। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন।

তিনি জানান, পরে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগটি সত্য নয় উল্লেখ করে ট্রাইব্যুনালে চূড়ান্ত প্রতিবেদন দেন। এরপর বুধবার দুপুরে ওই নারীকে মিথ্যা মামলা করায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর