শরণখোলায় রিং বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত, দুর্যোগ কেটে গেলে মেরামত

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:০৮ পিএম

শরণখোলার খুড়িয়াখালী-বগী ভারাণী খালের পাশের রিং বাঁধের দুই স্থানের প্রায় ১০০ফুট ভেঙে গেছে। ওই স্থান দিয়ে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার শতাধিক পরিবার।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে স্থান দুটিতে ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

তারা জানান, জোয়ারের পানির চাপে খুড়িয়াখালী গ্রামের চুন্নু ফকিরের বাড়ির সামনে থেকে ৫০ থেকে ৬০ ফুট এবং শাহজাহান মোল্লার বাড়ির সামনে থেকে প্রায় ৩০ ফুট বাঁধ ভেঙে গেছে। ভাঙন থেকে দুই বেলা জোয়ারে পানি ঢুকে শতাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। অনেক পরিবারে রান্না বন্ধ হয়ে গেছে। এছাড়া কাদাপানিতে এক দুর্বিসহ অবস্থা সৃষ্টি হয়েছে। 

তেড়াবেকা গ্রাম থেকে খুড়িয়াখালী গ্রাম পর্যন্ত রিং বাঁধটির দৈর্ঘ প্রায় দুই কিলোমিটার। এই অংশটি পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মূল বেড়িবাঁধের আওতার বাইরে। গত বছর ঘূর্ণিঝড় রিমালে এই বাঁধটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন উপজেলা প্রশাসনের জিআর প্রকল্পের মাধ্যমে বাঁধটি সংস্কার করা হয়। 

ভাঙন এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদার, আব্দুল গণি হাওলাদার, হারুন ফরাজী, রিয়াজ মাঝি জানান, রিং বাঁধ ভেঙে সকাল ও রাতে দুই বেলা জোয়ারের পানি তাদের ঘরে ঢুকে পড়ছে। চুলায় পানি জমায় রান্না করতে পারছেনা অনেক পরিবার। প্রত্যেক বছর ঝড়-বন্যা হলেই তাদের এই দুর্ভোগে পড়তে হয়। বাঁধটি উঁচু করে নির্মাণের দাবি জানিয়েছেন তারা।  

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, রিং বাঁধটি মূল বেড়িবাঁধের বাইরে। যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে কোনো বড়ো প্রকল্প গ্রহণ করতে পারছে না। দুর্যোগ কেটে গেলে সরকারি বরাদ্দ থেকে ভেঙে যাওয়া অংশ মরামতের ব্যবস্থা করা হবে

একাত্তর/এসি
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর