বিয়েতে নারাজি, নারী-শিশুসহ তিন জনের ওপর এডিস নিক্ষেপ

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

যশোরে বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী, শিশুসহ তিন জনের ওপর এডিস ছুড়েছেন এক যুবক। দগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের আট বছরের একটি শিশুর অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর রহমান (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)। 

আহতদের পরিবার জানায়, ফজলুর রহমানের বাড়িতে কাজ করতেন জসিম। তিনি দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে জসিম  জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তিন জন দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জুবায়ের আহমেদ বলেন, এসিডের শিশু ইয়ানূরের পাসহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর