পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে লাইনচ্যুত গার্ডব্রেক উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর মধ্য দিয়ে পাঁচ ঘণ্টা পর এই রেলপথে যোগাযোগ স্বাভাবিক হলো। 

শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১১টার সময় উথলী ও পাশের স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে গেছে।

এর আগে ওই দিন বিকেলে পাঁচটা ৩৮ মিনিটে উথলী রেলস্টেশনের কাছে আপ পয়েন্টে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া উথলীর পাশের স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। 

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে চিটাগুড়বাহী একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় উথলী রেলস্টেশনে প্রবেশ করে। এরপর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন ক্রস করার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এর পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। রাত ১০টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। আধা ঘণ্টা উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর