সুন্দরবনে ১৩ দিন জিম্মি পর মুক্তিপণে ফিরলেন ছয় জেলে

আপডেট : ০৩ মে ২০২৬, ১২:২৭ পিএম

সুন্দরবনের বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনীর জিম্মিদশা থেকে ১৩ দিন পর মুক্তি পেয়েছেন বাগেরহাটের শরণখোলার ছয় জেলে। মুক্তিপণের টাকা পরিশোধের পর শনিবার (২ মে) সকালে তারা নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

এর আগে গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে ওই দুই বনদস্যু বাহিনী তাদের অপহরণ করেছিলো।

দস্যুদের কবল থেকে ফিরে আসা শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের পানিরঘাট এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীসহ ছয় জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। ১৩ দিন জিম্মি থাকার পর তাদের মহাজন মুক্তিপণের টাকা পরিশোধ করে তাদের ছাড়িয়ে এনেছেন।

ফিরে আসা অন্য জেলেরা হলেন— আনোয়ার বয়াতি, কবিরুল, মহসিন ও আ. সালাম। তবে মুক্তি পাওয়া অন্য এক জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে শরণখোলা বাজারের এক মৎস্য ব্যবসায়ী জানান, বনদস্যু করিম শরীফ ও নানাভাই বাহিনী তার ছয় জেলেকে গত ২০ এপ্রিল মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখে। দস্যুদের দাবি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করার পর তারা জেলেদের ছেড়ে দেয়।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ওই মৎস্য ব্যবসায়ী জানান, বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব চাঁদাবাজি চলছে। এতে সাধারণ জেলে ও মৌয়ালেরা চরম অসহায় হয়ে পড়েছেন। পুনরায় বিপদে পড়ার ভয়ে কেউ দস্যুদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, এখনও সাত থেকে আট জন জেলে ও মৌয়াল দস্যু বাহিনীর আস্তানায় জিম্মি রয়েছেন।

জানতে চাইলে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক বলেন, মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার খবর আমার জানা নেই। এই বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর