অস্ত্রসহ বিএনপির ৯ নেতাকর্মী আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার কাকিলাকুড়া এলাকার কাকিলাকুড়া মিশু মডেল একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চারটি ককটেল, ২০টি লাঠি ও চারটি দা। 

আটক নেতাকর্মীরা হলেন- উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শাহজাহান চাঁন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার ইসলাম রানা, একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহবায়ক ইস্রাফিল হোসেন, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মামুন মিয়া, খড়িয়া কাজিরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মনোহর আলী, একই ইউনিয়নের বিএনপির সদস্য আমির হামজা, যুবদলের সদস্য রতন মিয়া। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন -এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে রাতেই গণমাধ্যমকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল। 

তিনি বলেন, ভোটবিহীন এ সরকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো এবারও ধরপাকড় করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার পাঁয়তারা চালাচ্ছে। নামে-বেনামে মামলা দিচ্ছে। আজকে যাদের আটক করেছে তাদেরকে বাড়ি থেকে ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকে আটক করে এনেছে।

তিনি আরও বলেন, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এসব বানোয়াট মামলা দেয়া থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরে আসতে অনুরোধ জানাচ্ছি। 

আরবিএস  
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর