শেরপুরে হাতির মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১৬ পিএম

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনীর পাহাড়ি এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে এলাকার কয়েকজন কৃষক ছোট গজনী দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা মৃত অবস্থায় একটি বন্য হাতি দেখতে পায়। পরে খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করে।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, মৃত হাতিটি পুরুষ। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে হাতিটির সামনের ডান পায়ে হাঁটুর প্রায় চার ইঞ্চি নিচে একটি কালো দাগ পাওয়া গেছে। তবে, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া কোনভাবেই বলা সম্ভব নয়। এজন্য আমরা ভিসেরা পরীক্ষার জন্য কয়েকটি নমুনা সংগ্রহ করেছি।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা সম্ভব নয়। তবে, প্রাণিসম্পদের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) ল্যাবে পরীক্ষার পর হাতিটির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। রিপোর্ট পেলেই এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেএসএইচ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর