যাত্রী তোলা নিয়ে দুই বাসের রেষারেষি, প্রাণ গেলো ছয় জনের

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১১:৪৪ এএম

ময়মনসিংহে রাস্তায় যাত্রী তোলার সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই তৈরি পোশাক শ্রমিক।

বুধবার সকাল আটটার দিকে জেলার ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- ত্রিশালের সোহেল মিয়া (৩০), জেসমিন আক্তার (৩২), সিরাজুল ইসলাম (৩৫) ও কামরুজ্জামান লিটন (৩০)।

ত্রিশাল থানার উপ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, পোশাক শ্রমিকদের বহন করা একটি বাসের চাকা ফেটে যাওয়া মহাসড়কের ওপর দাঁড়িয়েছিল। এসময় শ্রমিকরা আরেকটি বাসকে দাঁড়ানোর সঙ্কেত দেয়। তখন ত্রিশাল থেকে ভালুকাগামী দ্রুতগামী একটি বাস ওই শ্রমিকদের সঙ্কেত পেয়ে দাঁড়িয়ে যাত্রী তোলা বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন। 

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আরও দুই জন। 

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর