জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

জামালপুর জেলা কারাগারে দুই আসামির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে তারা দুইজন অসুস্থ হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহত শাহীন হাওলাদার মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিন ফকিরের পুত্র এবং ইয়াকুব আলী মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র।

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, মাদক মামলার আসামি শাহীন হাওলাদার চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিলেন। রাত ১২টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, অপরজন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিল। ভোররাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকেও ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

একাত্তর/জো
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর