বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত চার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে।

এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। ট্রেনের ইঞ্জিনে লেপ্টে থাকা থাকা দুইজনের মরদেহ পাওয়া যায়।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার পর নেত্রকোনা-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

আরবি 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
সরকারি তথ্য ও উন্নয়নমূলক বার্তা জনগণের কাছে দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর