গৌরীপুরে শাকিল সংসদের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন স্থানীয়রা।

বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবং গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি।  

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা নিতে জড়ো হয়েছেন স্থানীয় বহু মানুষ। বিনামূল্যের এ স্বাস্থ্যসেবা দেয়া হবে বিকেল পর্যন্ত।  

মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

ময়মনসিংহের ছেলে মাহবুবুল হক শাকিল ছিলেন ছাত্র রাজনীতির জনপ্রিয় মুখ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীও ছিলেন তিনি।

২০১৬ সালের ৬ ডিসেম্বর আকস্মিক মৃত্যু হয় কবি মাহবুবুল হক শাকিলের। ২০ ডিসেম্বর ছিলো তার জন্মবার্ষিকী।

মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষদের একজন ছিলেন মাহবুবুল হক শাকিল। জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি কিছু করার প্রয়াসেই বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার এই ব্যবস্থা। 

আরবি 
দেশের বাইরে থেকে নানা ধর্মীয় উষ্কানি দিয়ে যখন ক্রমাগত ওলামা সমাজকে আক্রমণ করা হচ্ছে, তখন যশোরে ব্যতিক্রমী এক ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সেই ওলামারাই।
ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দুই বোন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে...
বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় ফেনীতে দেশের স্বনামধন্য ডাক্তারদের সমন্বয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর