ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্পের সাক্ষী হলো যশোর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম

দেশের বাইরে থেকে নানা ধর্মীয় উষ্কানি দিয়ে যখন ক্রমাগত ওলামা সমাজকে আক্রমণ করা হচ্ছে, তখন যশোরে ব্যতিক্রমী এক ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সেই ওলামারাই। স্রষ্টার আহবানে সৃষ্টির কল্যাণে হও আগুয়ান ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসচ্ছল ছাত্র ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

সচেতন ওলামা সমাজের উদ্যোগে অর্ধদিবস ব্যাপী এই আয়োজনের মধ্যমণি হিসেবে ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনাব মো. দেলোয়ার হোসেন খোকন। বলেন, সচেতন ওলামা সমাজ সহ যে কোন সামাজিক সংগঠনের সকল জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিএনপি তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। 

এসময় সচেতন ওলামা সমাজের পূর্বের নানা মুখী সামাজিক কর্মকাণ্ডের অবদানের কথা উল্লেখ করে তাদের কাজের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আয়োজক ও এলাকাবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানান। এসময় ফুল দিয়ে স্বাগত জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্যোক্তা সচেতন ওলামা সমাজের সদস্য সচিব হাফেজ মাও. কাজী জাকারিয়া। 

ব্যতিক্রমী এই ফ্রি মেডিকেলের আয়োজনকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এই কাজ এগিয়ে নেওয়ার আহবান জানান যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। 

ওলামা সমাজের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন মাদ্রাসার প্রায় ৩০০ শতাধিক ছাত্র সহ সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও আংশিক মেডিসিন সরবরাহ করা হয়। এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন একদল তরুণ সমাজ সেবক। যাদের ভিতরে অন্যতম মো. এজাজ হোসেন খান, মনজুরুল হক সুমন, মো. মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, মাতৃসেবা ক্লিনিক, মোহাম্মাদ নুর, শিক্ষক নেতা এবিএস বেলাল, এস এম হামজা, মেডিকেল টেকনোলজিস্ট যশোর আর্মি মেডিকেল কলেজ, কাজী ইমরান হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতি সাখাওয়াত হোসেন, কাজী আব্দুল জব্বার, (অব.) ডেপুটি জেনারেল ম্যানেজার বিএডিসি, প্রকৌশলী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি জনাব আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সদর থানা বিএনপি, ডা. শহীদুল হক রাহাত, ডা. এস এম নাজমুল হক, হাজেফ মাও. আব্দুল্লাহ, মুফতি ওবায়দুল্লাহ, মুফতি আমীর হামজা, মুফতি কাজী আসজাদ হোসাইন, প্রভাষক মাও. আব্দুল কুদ্দুস, মো. জাহাঙ্গীর বিশ্বাস সভাপতি ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং এলাকার সর্বস্তরের আলেম ওলামাগন ও সর্বস্তরের সাধারণ জনগণ।

সর্বশেষ সদস্য সচিব হাফেজ মাও. কাজী জাকারিয়া বিশেষজ্ঞ চিকিৎসকগণ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মেডিকেল ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।

আরবিএস
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর