সুগন্ধি চাল রপ্তানি অনুমতি চায় শেরপুরের ব্যবসায়ীরা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম

শেরপুরে সুগন্ধি চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে পুনরায় রপ্তানির জন্য সরকারি অনুমতির দাবি জানিয়েছেন জেলার চাল ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে পৌর টাউন হল অডিটোরিয়াম মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন এ দাবি জানান জেলা আতপ চাল ক্রাশিং ব্যবসায়ী সমবায় সমিতি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় সমিতির সভাপতি বিনয় কুমার সাহা জানান, শেরপুরে প্রচুর  সুগন্ধি ধান উৎপাদন হয়। ইতিমধ্যে সুগন্ধি চাল তুলশীমালা ভৌগোলিক নিদর্শক (জিআই) পণ্য তালিকায় স্থান পেয়েছে। অথচ এই সুগন্ধি চাল ব্যবসায়ীরা তাদের উৎপাদিত চাল ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না। একদিকে এই চালের দেশীয় ক্রেতার অভাব, অন্যদিকে সরকার ২০২৩ সালের জুন থেকে এই সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। ক্রেতার অভাবে পুরাতন প্রতিমণ তুলশীমালা চাল চার হাজার ৮০০ টাকার বদলে  বিক্রি হচ্ছে তিন  হাজার ২০০ টাকায়। একই সঙ্গে  চিনি গুড়া চাল  প্রতিমণ চার হাজার টাকার বদলে দুই হাজার ২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। ব্যবসায়ীরা প্রতিদিন লোকসান গুনছে। আর কৃষকরাও ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। এই সমস্যা কাটাতে ব্যবসায়ীরা সুগন্ধি এই চালের সরকারি নিষেধাজ্ঞা তুলে নিয়ে  রপ্তানির অনুমতি চায়।

ব্যবসায়ীদের দাবী, চালের মূল্য বর্তমানে স্থিতিশীল আছে। আতপ চালের রপ্তানি অনুমতি দিলে সেদ্ধ চালের ওপর কোনো প্রভাব পড়বে না। অপরদিকে, আতপ চাষী ও ব্যবসায়ীরা বিশাল অংকের লোকসান থেকে বেঁচে যাবে। দেশে রপ্তানি আয় বাড়বে।

পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন বলেন, আমার জানা মতে এসব ব্যবসায়ী ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যবসা করছেন। রপ্তানির অনুমতি না পেলে ঋণ পরিশোধ করা সমস্যা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর শেরপুর জেলায় অন্তত দুই লাখ বস্তা সুগন্ধি আতপ চাল অবিক্রিত রয়েছে। যা সময় মতো বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, কোষাধাক্ষ সজীব ঘোষ, নির্বাহী সদস্য সুমন দত্ত সুরেশ দাস প্রমুখ।

শেরপুরে দীর্ঘদিন ধরে তুলশীমালা, চিনিগুড়াসহ বিভিন্ন চাল উৎপাদন হয়ে আসছে এবং কিছু চাল বিদেশেও রপ্তানি হয়েছে। কিন্তু ২০২৩ সনের ৩০ জুন থেকে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ রাখে বাণিজ্য মন্ত্রণালয়।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর